বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস!
যুবতী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আসতেই যুবক বেপাত্তা,পাঁচ দিন ধরে ধর্নায় যুবতী
মালদা,১৯ অক্টোবর: বিয়ের দাবিতে আবারও প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা। মানিকচকের কামালপুর সাহাপাড়া এলাকার ঘটনা। ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবতীর।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারিরীক সম্পর্কে জড়িয়ে দুইজনে বলে অভিযোগ।এখন বিয়ে করতে নারাজ প্রেমিক। এমনকি বিগত এক মাস ধরে গা ঢাকা দিয়েছে রয়েছে প্রেমিক বলে জানা গেছে। তাই শেষমেষ কোন পথ না পেয়ে বিগত পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়ির ধর্নায় বসেছে সেই প্রেমিকা।পাঁচ দিন ধরে গ্রামে বেশ কয়েকবার সালিশি সভা বসলেও বাড়িতে ছেলে না থাকায় কোন সিদ্ধান্ত নেইনি ছেলের পরিবার বলে জানা গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। প্রেমিকার দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনা চালিয়ে যাবেন।এমনকি কোন সুরাহা না হলে শেষমেষ আত্মহত্যার পথ বেছে নেবে বলে দাবি ওই প্রেমিকার।

