বিদেশে চোখের চিকিৎসার পর কালীপূজার সকালে কলকাতার মাটিতে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিদেশে চোখের চিকিৎসার পর কালীপূজার সকালে কলকাতার মাটিতে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
দীপাবলির দিন অর্থাৎ কালী পূজার সকালে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা করাতে তিনি বিগত বেশ কিছুদিন আগে পাড়ি দিয়েছিলেন আমেরিকা। যার চিকিৎসার ছবি তিনি তার সোশ্যাল সাইটে আপলোডও করেছেন। অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন জায়গা তৃণমূলের সহকর্মীরা হোম যজ্ঞ করেছিলেন তার নামে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গতবারই অক্টোবর তার চোখে অস্ত্রোপচার হয় এবং তারপর ১৪ দিন তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেন চিকিৎসকরা। অবশেষে বাড়ির কালীপুজো য় অংশ নিতেই তিনি কলকাতা ফিরবেন তবে পুরোপুরি তাকে ছাড় দেননি চিকিৎসকরা থাকতে বলেছেন বিশ্রামে। অভিষেকের আমেরিকা পারি দেবার পরই রাজ্যে ঘটে গেছে অনেক ঘটনা চাকরিপ্রার্থীদের আন্দোলন এবং তার বিদেশে পাড়ি দেওয়া নিয়ে অনেক জল্পনা ও হয়েছে বিভিন্ন মহলে এবং বিরোধীরা বারবার আঙুল তুলেছেন শাসকদলের দিকে এবং অভিষেককে কটাক্ষ করেছেন।