বিদেশ নয় দেশের এই বিলাসবহুল ট্রেনের টিকিটের মূল্য ১৯ লক্ষ টাকা

বিদেশ নয় দেশের এই বিলাসবহুল ট্রেনের টিকিটের মূল্য ১৯ লক্ষ টাকা

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ট্রেন যাত্রা খুবই পছন্দ করেন। কারণ অন্য অনেক যানবাহনের চেয়ে ট্রেনযাত্রা স্বচ্ছন্দ এবং আরামদায়ক। আর মধ্যবিত্ত মানুষ পকেটের খাতিরে বেশিরভাগ সময়ই কর্মক্ষেত্র হোক অথবা দূরে সফর ট্রেনযাত্রাতেই স্বচ্ছন্দ বোধ করেন। তবে ভারতেই রয়েছে এমন একটি ট্রেন যার টিকিট মূল্য শুনলে আকাশ থেকে পড়বেন আপনিও। এটি কোন ট্রেন নয় যেন কোন রাজপ্রাসাদ। কারণ টিকিট মূল্য ১৯ লক্ষ এ ভাবাই যেন স্বপ্ন। অবাক মনে হলো এমনটাই সত্যি। ইন্ডিয়ান রেলওয়ের দ্বারা পরিচালিত একটি বিলাসবহুল ও ট্রেন। যার একটি টিকিটের দাম প্রায় ১৯ লক্ষ টাকার বেশি। এই রয়্যাল ট্রেনে রয়েছে একটি বিশাল মাপের প্রেসিডেন্সিয়াল স্যুটও। এই ট্রেনে একবার সফর সাধারণ মানুষের সাধ্যের বাইরে। তবে এই ট্রেনে একবার জোরে পয়সা উসুল হবে আপনার। কারণ ট্রেনেই রয়েছে রাজকীয় সব বন্দোবস্ত।রয়্যাল ও সত্য়িকারের বিলাসিতার সঙ্গে ট্রেন ভ্রমণ করতে চাইলে চড়তে হবে মহারাজা এক্সপ্রেসে।২০১০ সাল থেকে এই বিলাসবহুল ট্রেন ভ্রমণের পুনর্নির্ধারণ করা হয়। এখনও পর্যন্ত ভারতের সর্বশেষ ও সবচেয়ে বিলাসবহুল ট্রেনের নাম মহারাজা এক্সপ্রেস। তবে যাকে নিয়ে এত কথা সেই মহারাজা এক্সপ্রেস এত বিলাসবহুল কেন? আসলে,দেশের আগেকার দিনে মহারাজারা যেখানেই যেতেন সেখানে নিজের সমস্ত ব্যক্তিগত জিনিস, গাড়ি, আসবাবপত্র, পছন্দের জিনিসপত্র নিয়ে সফর করতেন। সেই আদলেই এই গাড়ির ডিজাইন করা হয়েছে। রাজকীয় সম্ভারে পরিপূর্ণ এই বিলাসবহুল ট্রেনের অভ্যন্তরে প্রবেশ করলে চোখ যাবে ধাঁধিঁয়ে। চলন্ত ট্রেনের মধ্যেই রয়েছে রাজ প্রাসাদের মতো আবহাওয়া। যা মনোমুগ্ধ করে দেবে আপনার। তাই যদি জীবনে কখনো রাজা-মহারাজাদের মত বিলাসবহুল জীবনযাপন করার ইচ্ছে হয় তবে একবার জোরে দেখতে পারেন এই ট্রেনে।