বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবকের মৃতদেহ। পুরাতন মালদা থানার সাহাপুর ছাতিয়ান মোড় এলাকার ঘটনা। মৃত যুবকের নাম তাপস দাস। এদিকে এই খুন ঘিরে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা উত্তরের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মুর দাবি মৃত তাপস দাস বিজেপি সমর্থক। অন্যদিকে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক এবং পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের দাবি মৃত তাপস দাস সক্রিয় তৃণমূল কর্মী। তবে পরিবারের দাবি তারা কোন রাজনৈতিক দলের সমর্থক নয়

