নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
পুরীর সমুদ্রতটে ৪০০০ প্রদীপের আলোয় সেজে উঠলো মা কালী
শুরু হয়ে গেছে আলোর উৎসব দীপাবলি। গোটা আ সমুদ্র হিমাচল মেতে উঠেছে আলোর রোশনাই এ। আর দীপাবলি মানেই বাঙালির কালীপুজো। পুরীর সমুদ্র তীরে স্বয়ং মা কালীর মুখমণ্ডল আঁকলেন শিল্পী সুদর্শন পত্নিক। সমুদ্র বিচে বালি দিয়ে তিনি মায়ের আকৃতি নির্মাণ করলেন। আর মাকে সাজানো হয়েছে বিভিন্ন রংবেরঙের প্রদীপ দিয়ে। প্রায় কয়েক ঘন্টার প্রচেষ্টায় তিনি মাকে একে অবশেষে সফল হয়েছেন। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। তবে শুধু মা কালীকে তিনি আঁকে নিয়েই তার সাথে তিনি বার্তাও দিয়েছেন যেখানে লেখা আছে সমস্ত অশুভকে বিনাশ করে শুভশক্তির সূচনা করার জন্য। প্রায় ৫ ফুট উচ্চতার মা কালী কে সাজানো হয়েছে মাটির প্রদীপ সহযোগে। সমুদ্র বিচে এটি বানানোর জন্য প্রায় চার হাজার মাটির প্রদীপ ব্যবহার করা হয়েছে। প্রতীক এটি বানানোর জন্য প্রায় পাঁচ ঘন্টার সময় অতিবাহিত করেছেন। সমুদ্রের উথাল পাথাল আর সাথে সমুদ্র তীরে ৪০০০ প্রদীপের আলোয় মা কালীর প্রতিমা এক অন্যতম মাত্রা সৃষ্টি করেছে পুরীর সমুদ্র তটে।

