নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নিম্নমানের খাবার, নোংরা শৌচালয় – বন্দে ভারত এক্সপ্রেসের বিরুদ্ধে অভিযোগ যাত্রীদের
গতকালই বছরের প্রথম দিনে যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বন্ধে ভারত এক্সপ্রেস। গত ৩০শে ডিসেম্বর সবুজ পতাকা দেখিয়ে তিনি ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন। কিন্তু একি যাত্রা শুরুর প্রথম দিনেই ট্রেনের বিরুদ্ধে একরাশ অভিযোগ সাধারণ যাত্রীদের। দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমানের খাবার এবং শৌচালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসও নোংরা। ক্ষোভে যাত্রীরা।রবিবার ভোরে হাওড়া থেকে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। বেলা ১টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছনোর কথা থাকলেও তিন মিনিট দেরিতে পৌঁছয়। স্টেশনে নেমেই যাত্রীরা খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন। খাবারে কেক মিষ্টি দেওয়ার কথা থাকলেও কোন কোন প্যাকেট এ পাওয়া যাচ্ছে কেক আবার কোন কোন টিফিনে উধাও মিষ্টি। জানিয়ে অসন্তুষ্ট সাধারণ যাত্রীরা। তাদের মতে যে এত এত টাকা দিয়ে ট্রেনের ভাড়া দেওয়া হচ্ছে অথচ কেন তবে পরিষেবা অত্যন্ত নিম্নমানের। শুধু তাই নয় শৌচালয়ের মত একটি অতি গুরুত্বপূর্ণ জায়গার দরজা বন্ধ করে রাখার অভিযোগ আনে যাত্রীরা। শুধু তাই নয় যাত্রা পথে ও বিভিন্ন রকমের অসুবিধা সম্মুখীন হয়েছেন ট্রেনের যাত্রীরা।

