নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
দীর্ঘ হাজত বাসের পর অবশেষে জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জী
কলকাতা হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর করা হলো প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির।মাঝে কেটে গিয়েছে দীর্ঘ এক বছর এবং তার সাথে চলেছে দীর্ঘ সময় আইনে লড়াই। আর দীর্ঘ আইনের লড়াইয়ের পর অবশেষে ১৭ ই অক্টোবর বুধবার সন্ধ্যায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জী। টেন্ডার দুর্নীতি মামলায় নাম জড়িয়ে ছিল মন্ত্রীর। ২০২১ সালের ২২ শে আগস্ট টেন্ডার দুর্নীতি মামলায় ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। এরপর তার ওপর জারি হয়েছিল ৪০৬ ৪০৯ এবং ৪২০ ধারা। বিষ্ণুপুর নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল প্রায় এক বছর দু মাস কেটে যাবার পর এবং দীর্ঘ আইনি লড়াই চলার পর কলকাতা হাইকোর্ট বিষ্ণুপুর মিউনিসিপালিটির প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখার্জির জামে মঞ্জুর করল। তবে তার জামিন হলেও স্বস্তি মিলছে না এখনই,তাকে রাখা হয়েছে নোটিশ পিরিয়ডে পুলিশের অনুমতি ছাড়া তিনি শহর ছেড়ে যেতে পারবেন না এবং তার পাসপোর্ট এবং যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র পুলিশের কাছে জমা রাখা হয়েছে। এদিন সন্ধ্যায় বিষ্ণুপুরে ফিরলেন শ্যামাপ্রসাদ মুখার্জী।

