নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
শুরু হয়ে গেছে আলোর উৎসব দীপাবলি আর আলোর উৎসবে অন্যতম জিনিস হল বাজি। কিন্তু বিগত কয়েক বছরে নিষিদ্ধ করা হয়েছে শব্দবাজি কারণ পরিবেশ এবং পশু পাখির এতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। তাই কিছু বছর ধরে চম্পাহাটি বাজি মার্কেট সেজে উঠেছে গ্রীন বাজির সম্ভার নিয়ে। কিন্তু কি এই গ্রিন বাজি এবং কেনই বা তার এত কদর বাজারজুড়ে। বিশেষজ্ঞদের মধ্যে গ্রীন বাজি হল সেই ধরনের বাজি যা পেট্রোলিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ সেফটি ছাড়পত্র পাবে। এবং সেই বাজির প্রতিটি বাক্সে কিউআর কোড বসানো থাকবে। তবেই সেই বাজি পরিবেশবান্ধব বাজি বলে সম্বোধিত হবে। তাই প্রতিবছরের মতো এ বছরও দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির হারাল বাজি মার্কেট উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। এই বাজি কেনার জন্য। বিক্রেতারা জানালেন এখনো পর্যন্ত রাজ্যজুড়ে ১০০০০ লাইসেন্স দেওয়া হয়েছে। তাই তাদের গ্রিন বাজি হল লাইসেন্স প্রাপ্ত বাজি। প্রতিবছরই এই বাজি কেনার জন্য ক্রেতাদের চাহিদা থাকে আকাশ ছোঁয়া তাই এবারেও সেই প্রথার অন্যথা হয়নি। নিত্যদিন বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ গ্রীন বাজি এই গ্রীন বাজি একদিকে যেমন পরিবেশবান্ধব এবং অপরদিকে এটি শব্দ বাজির মত অতটা বিস্ফোরিত নয় তাই মানুষ এখন ধীরে ধীরে এই বাজি কেনার দিকে ঝুঁকছে। ইতিমধ্যেই বিক্রি হয়েছে প্রায় কয়েক হাজার টাকার গ্রীন বাজি।

