জিমন্যাস্টিক প্রতিযোগিতায় সারা ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করল শিমুরালির দিয়া হালদার ।তার এই কৃতিত্ব অর্জন করার জন্য দিয়া হালদার কে সম্বর্ধনা জানালো চাকদহ থানার ic অরিন্দম মুখার্জীসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। জানা গেছে উত্তরপ্রদেশের এলাহাবাদ জেলায় জাতীয় সাব জুনিয়র জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১২ বছরের মেয়ে দিয়া হালদার মাত্র ০.৩৫ পয়েন্টের ব্যবধানে প্রথম না হয়ে দ্বিতীয় স্থান অধিকার করে সারা ভারতের মধ্যে। তার এই কৃতিত্বের জন্য পরিবার থেকে আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী সকলে খুব খুশি। চাকদহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখার্জির মতে কন্যার উন্নতিতে পিতা যেমন গর্বিত হয় তার পাশাপাশি তার পরিবারো গর্বিত হয়। চাকদহ থানাও তাদের কাছে পরিবারের মতো এবং তিনি আশ্বাস দেন ভবিষ্যতে তার উন্নতির জন্য অবশ্যই চাকদহ থানা তাদের পাশে থাকবে। তিনি আরো জানান পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অবশ্যই জরুরী তিনি আরো বলেন আমরা সার্বিকভাবে কামনা করি দিয়ার আগামীর জীবন আরো ভালো হোক এবং সে সারা ভারতের গর্ব হোক।

