নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
কর্তব্যরত অবস্থায় সীমান্তে দেশের জন্য কাজ করছিলেন আর তখনই ঘটে গেল এমন দুর্ঘটনা। জম্মু-কাশ্মীরের একটি বর্ডারে কর্তব্যরত অবস্থায় ডিউটি চলাকালীন পাশে কাঁটাতারের বেড়ায় বিদ্যুতের শখে মৃত্যু হয়েও নদীয়ার হিমপুর থানার অন্তর্গত ফলতার মুড়াগাছা গ্রামের যুবক সন্দীপ বিশ্বাসের। দিন তিনেক আগেই তার ফুল এবং জাতীয় পতাকায় মোরা নিথর দেহ কফিন বন্দি হয়ে বাড়ি তে পৌঁছালো। গত ১৮ অক্টোবর শেষবার কথা হয় তার পরিবারের সাথে আর তারপরেই পরিবারের কাছে আসে তার মৃত্যু সংবাদ। কান্নায় ফেটে পড়েছে গোটা পরিবার তাকে সেদিন তার কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছালে পাড়া-প্রতিবেশী সকলে ভিড় জমায় শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে। বিএসএফ জওয়ানের প্রধান অফিসার এ দিন সন্দ্বীপের বাড়িতে আসেন এবং সংবাদমাধ্যমে তিনি জানান যে দেশের যেকোন প্রান্তের যে কোন জবান আমাদের পরিবার তাই যেরকম ভাবে বেঁচে থাকা অবস্থায় তারা শ্রদ্ধা দেওয়া হয় মৃত্যুর পরেও তাকে সেই সম্মান এবং শ্রদ্ধা জানানো হবে।

