নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
চাকদা পালপাড়া মনসাপতা বাজারে আশ্রয় নিয়েছে ভিনরাজ্যের এক মানসিক বিকার গ্রস্থ ব্যাক্তি।
চাকদা পালপাড়া মনসা পোতা বাজারে দীর্ঘদিন যাবত আশ্রয় নিয়েছে ভিন রাজ্যের এক মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা জানান গত ছয় থেকে সাত মাস আগে হঠাৎই তার উদয় হয়েছে এ অঞ্চলে এবং তখন থেকে তিনি এখানে ই পড়ে থাকেন, এলাকার মানুষরা তাকে খাবার থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় বস্তু দান করে। কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরও তার পরিবারের কারো কোন খোঁজ খবর না পেয়ে তারা প্রশাসনের কাছে ঘটনাটি জানান। কারণ বেকার গ্রস্ত ঐ ব্যক্তি নিজে থেকে নিজের পরিচয় এবং পরিবারের সদস্যদের নাম কিছুই বলতে পারছে না। যে যখন যেভাবে পারে সেভাবে তাকে সাহায্য করে কিন্তু একজন সুস্থ মানুষের যেভাবে খাওয়া-দাওয়া করা প্রয়োজন সেভাবে তার কিছুই হচ্ছে না তাই দিন দিন মানুষটি অসুস্থ হয়ে পড়ছে। যেহেতু তার পরিবারের কারো কোন খোঁজ খবর নেই তাই সংবাদমাধ্যমকে দেখে স্থানীয় মানুষরা গোটা বিষয়টি জানিয়েছে যাতে সংবাদ মাধ্যমে দেখে যদি তার পরিবারের কেউ তার খোঁজ নিতে আসে। কারণ বিপদ ঘটে যায় তখন তার দায় কে নেবে। একই জায়গায় দিনের পর দিন ওই ব্যক্তি পড়ে আছে যেহেতু সামনেই শীতকাল তাই যদি কিছু হয়ে যায় স্থানীয় বাসিন্দারা সকলে এডজোট হয়ে সিদ্ধান্ত নিয়ে গোটা বিষয়টি সংবাদ মাধ্যমে জানিয়েছে তবে এরপরই তারা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানাবে এবং প্রশাসন যাতে এই ব্যক্তির সুব্যবস্থা করে সেজন্য তারা অনুরোধ জানিয়েছে।

