কল্যাণীতে ডিয়ার লটারি টিকিট বিক্রি বন্ধ রাখল বিক্রেতারা

নিজস্ব প্রতিনিধি কল্যাণী সুবীর দাস।

কল্যাণীতে ডিয়ার লটারি টিকিট বিক্রি বন্ধ রাখল বিক্রেতারা।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিয়ার লটারি নিয়ে তোপ দাগার পরই একে একে বিভিন্ন জেলায় এই লটারির টিকিট বিক্রি করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যা শুরু হয়েছিলো বীরভূম থেকে। তারপর একে একে তা ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। এই কোম্পানির টিকিট বিক্রি করতে চাইছেন তাঁরা। শুক্রবার সেই টিকিট বিক্রি বন্ধের প্রভাব পড়লো নদিয়ার কল্যাণী শহরে। এদিন সকাল থেকে বিক্রেতারা অনির্দিষ্টকালের জন্য ডিয়ার লটারির টিকিট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
এই লটারির টিকিট বিক্রি নিয়ে বিক্রেতারা একগুচ্ছ অভিযোগ তুলছেন। তাঁদের অভিযোগ, বিক্রিত টিকিটের অধিকাংশ সিরিজেই খেলা হয় না। এমনকি বিক্রেতাদের সেল ভাউচারের পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে। শুরুর দিকে যা দেওয়া হতো ৫ হাজার টাকা করে। পরে তা কমিয়ে আড়াই হাজার টাকা করা হয়। আর সম্প্রতি তা আরও কমিয়ে সাড়ে বারো হাজারে নামিয়ে আনা হয়েছে। আসলে এটা একটা ধাপ্পাবাজি। তাঁরা আরও অভিযোগ, আগে টিকিটের পিছনে কোন রাজ্যের টিকিট তার উল্লেখ থাকতো। এখন সেটাও বন্ধ। পাশাপাশি অন্য কোনও কোম্পানির টিকিট বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ডিয়ার-এর তরফে। তাঁদের ধারণা, তাঁরা প্রতারিত হচ্ছেন। যেকারণেই সিদ্ধান্ত নিয়েছেন এই কোম্পানির লটারির টিকিট বিক্রি করবেন না। তাঁরা বিকল্প কোম্পানির প্রতীক্ষায় রয়েছেন।