কল্যাণীতে এক মহিলা তান্ত্রিককে কুপিয়ে খুনের চেষ্টার

নিজস্ব প্রতিনিধি কল্যাণী সুবীর দাস।

কল্যাণীতে এক মহিলা তান্ত্রিককে কুপিয়ে খুনের চেষ্টার

বুধবার বিকেলে নদীয়া জেলার কল্যাণী ব্লকের
মদনপুর ২ নং অঞ্চল এর অধীনস্থ আলাইপুর মাঠপারা এক মহিলা তান্ত্রিককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় এক যুবক ও যুবতীর বিরুদ্ধে। আহত ওই মহিলা তান্ত্রিক আনুমানিক বছর ষাটের সেবাদাশি মন্ডল। আহত মহিলা তান্ত্রিককে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই মহিলা। পরিবার সূত্রে ও স্থানীয় সূত্রে জানা যায়। বুধবার দুপুরে এক যুবক-যুবতী হঠাৎই ওই মহিলার বাড়িতে আসে ঘরে ঢুকে তাকে বেধড়ক মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। এরপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় অজ্ঞাত পরিচয় ওই যুবক-যুবতী। তার নাতি অর্ঘ্য মন্ডল ঘটনা দেখে স্থানীয়দের ডেকে আনে। স্থানীয়রা এসে রক্তাক্ত ওই তান্ত্রিক মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। খবর দেওয়া হয় চাকদা থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। এই ঘটনার সঙ্গে কারা জড়িত? ওই যুবক যুবতী বা কারা? কি কারনে এই ঘটনা? তার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।