নিজস্ব প্রতিবদন, মৌমিতা দেবনাথ,
অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ হার মানাবে বড় ভারতীয় সংস্থার বাজারদর মুলধনকেও।অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির, তীর্থ যাত্রীদের জন্য অন্যতম পিঠস্থান। প্রতিবছর বহু ভক্তের এবং দেশ-বিদেশের পর্যটকদের সমাগম ঘটে এই মন্দির প্রাঙ্গনে। কিন্তু এই মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ দেখলে চক্ষু চরক গাছ হয়ে যাবে আপনারও। পবিত্র তিরুমালা পর্বতের ওপর অবস্থিত বালাজি তিরুপতি মন্দির। আর ভক্তদের দা নেই এই মন্দিরের ঐশ্বর্য ফুলে ফেঁপে উঠেছে বর্তমানে। আপনি কি বিশ্বাস করবেন যে যদি বলা হয় এই মন্দিরের সম্পত্তির পরিমাণ কয়েকটি বড় ভারতীয় সংস্থার মূলধনের চেয়েও ঢের গুণ বেশি। অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরের তত্ত্বাবধানকারী হিন্দু মন্দিরের সম্পত্তীর মূল পরিমাণ ২.২৬ লক্ষ কোটি টাকা। সংবাদ সংস্থা পিটিআই সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী উইপ্র সহ বিভিন্ন বড় যে ভারতীয় সংস্থাগুলো রয়েছে তার বাজারের মূলধন এই মন্দিরের মূলধনের কাছে কিছুই নয়। মন্দিরের মোট বার্ষিক আয় আলট্রাটেক সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার আয়ের থেকেও বহুগুণ বেশি। এই মন্দিরের এক্সিকিউটিভ অফিসার বলেছেন যে গত তিন বছরে তাদের ব্যাংক ডিপোজিট রেট বেড়ে গিয়েছে ২৯০০ কোটি টাকা। তিনি আরো জানিয়েছেন ২০১৯ সালে তাদের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফিক্সড ডিপোজিট এর পরিমাণ ছিল আরো বেশি। করোনা মহামারীর সময় যখন গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়েছিল তখন ও সমানতালে বজায় ছিল এই মন্দিরের আর্থিক অবস্থা। মন্দিরের এক্সিকিউটিভ অফিসার জানান মে মাসে প্রায় ২২ লক্ষ্য ১০০০০ ভক্ত এই মন্দিরে এসেছিলেন। শুক্রবার বাদ দিয়ে সপ্তাহের অন্যান্য দিন এই মন্দিরে টিকিটের মূল্য এক কোটি টাকা ছিল। বর্তমানে ধর্মের পিঠস্থানগুলো যে বিভিন্ন বড় বড় সংস্থার আর্থিক অবস্থা কেউ হার মানাবে তা বলাই বাহুল্য

