মা কালী সেজে অভিনব আন্দোলন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
মা কালী সেজে অভিনব আন্দোলন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের
গোটা বাংলা যেখানে দীপাবলীর উৎসবে শামিল হয়েছে এবং আলোর রোশনাইয়ে ভাসছে সেখানে তাদের ঘর অন্ধকার। বিগত ৬০০ দিন ধরে তাদের বাস রাজপথে। নিত্যদিন তাদের যোগ্য আসনের জন্য তারা লড়াই করে চলেছে বসছে অনশনে। তাদের অনশন তুলতে মাঝরাতে পুলিশ জোরজবরদস্তি ডেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের তুলে নিয়ে যাচ্ছে থানায়। দিনের পর দিন গা হাত পথিক আর সহ্য করেও তারা তাদের দাবিতে অনড়। কালীপুজোর দিন এবার এক অভিনব আন্দোলনে দিকে হাঁটলেন চাকরি প্রার্থীরা। মা কালী সেজে এক হাতে নিয়োগ পত্র এবং আর এক হাতে মানব রুপি অসুরকে বধ করতে দেখা যাচ্ছে। যেখানে মানবরুপী অসুর হল রাজ্যের শাসক দল। যারা দিনের পর দিন মিথ্যে প্রতিশ্রুতি দেয় দিয়ে গেছে কিন্তু তাদের যোগ্য অধিকার দেয়নি। যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের জায়গায় টাকার বিনিময়ে আজকে তাদের আসন দখল করেছে অযোগ্য প্রার্থীরা। তেতুর্থী না চাকরিপ্রার্থীদের অনশন ভঙ্গ করার প্রতিবাদে পথে নেমেছিলেন একাধিক বিশিষ্ট জনেরা। সেদিন রাজপথ থেকে তারা চেঁচিয়ে দাবি জানিয়েছিল যতদিন না তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে ততদিন তারা এই আন্দোলনে অনুর থাকবে দরকার পড়লে আমরণ অনশন চালিয়ে যাবে।