৩০ তারিখ চমকে যাবে কলকাতা, মমতার ‘পদক্ষেপ’ নিয়ে বিরাট শোরগোল লোকসভা নির্বাচনের শেষ ল্যাপের আগে কলকাতায় মেগা র্যালি করবে তৃণমূল কংগ্রেস। র্যালির মুখ ও পুরোধা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় মেগা র্যালি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই মেগা র্যালি করেই নির্বাচনী প্রচার শেষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ৩০ মে দক্ষিণ কলকাতায় ৮ কিলোমিটার ধরে মেগা র্যালি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থানা থেকে আলিপুর ফায়ার ব্রিগেড পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার মেগা রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রের খবর। এই মেগা র্যালি করেই নির্বাচনী প্রচার শেষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রের খবর।পাশাপাশি, উত্তর কলকাতা লোকসভার জন্যও রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ মে কাকুড়গাছি থেকে প্রায় ৩ কিলোমিটার রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রচারেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। আগামী ২৯ মে মেটিয়াবুরুজে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

