নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
স্বাভাবিক ছন্দে ফিরল হোয়াটসঅ্যাপ পরিষেবা
প্রায় দু ঘন্টা যাবত পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। আজ দুপুর বারোটা বেজে ৭ মিনিট নাগাদ হঠাৎই হোয়াটসঅ্যাপের পরিষেবা বন্ধ হয়ে যায়। ভারতসহ দক্ষিণ আফ্রিকা এশিয়ার বিভিন্ন দেশে হঠাৎই বন্ধ হয়ে যায় পরিষেবা। যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ক্রাশ করে যায়। হোয়াটসঅ্যাপ সার্ভার।Whatsapp এর মূল কর্তৃপক্ষ মেটার তরফ থেকে জানানো হয়েছে যে তারা সকলের কাছে ক্ষমা প্রার্থী মানুষের এই দুর্ভোগের জন্য যতদুর্ত সম্ভব তারা চেষ্টা করছেন যাতে স্বাভাবিক ছন্দে ফিরে আসে হোয়াটসঅ্যাপ পরিষেবা। অবশেষে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে হোয়াটসঅ্যাপ। বর্তমান দিনে হোয়াটসঅ্যাপ যোগাযোগ মাধ্যমের একটি অন্যতম জায়গা। বর্তমান দিনে সমস্ত নথিপত্র সহ বহু গুরুত্বপূর্ণ কাজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা হয়ে থাকে। সেখানে দেড় ঘন্টা পরিষেবা বন্ধ থাকার ফলে বেশ সমস্যায় পড়েছিল সাধারণ মানুষ। অনেকেই মজার ছলে বলছেন যে খণ্ডগ্রাস সূর্য গ্রহণের দিনই গ্রহণের গ্রাসে পড়েছিল হোয়াটসঅ্যাপ।

