সোনার চাদরের মোড়কে নতুন রূপে কেদারনাথ মন্দির

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
সোনার চাদরের মোড়কে নতুন রূপে কেদারনাথ মন্দির
কেদারনাথ যাকে বলা হয় বহু মানুষের ড্রিম ডেস্টিনেশন জীবনে একবার হলেও সকল কন্যার তীরা চান যে একবার মহাদেবের দর্শন করে আসতে কেদারনাথ ধামে।এবার কেদারনাথ মন্দিরের দেয়ালে সোনার চাদর জড়িয়ে দেওয়া হল, ঠিক চাদর নয় আসলে গোটা কেদারনাথ ধাম মন্দিরের দেওয়াল সোনার পাত দিয়ে মুড়ে দেওয়া হল। আসলে মুম্বাইয়ের এক ব্যক্তি ইচ্ছে প্রকাশ করেছিলেন কেদারনাথ মন্দিরটিকে স্বর্ণমন্দির হিসাবে তৈরি করে দেওয়া সেই মতই তিনি উত্তরাখণ্ড সরকারের কাছে এ বিষয়ে যোগাযোগও করেন অবশেষে উত্তরাখন্ড সরকার এই কাজটি করার জন্য অনুমতি দেন তাকে। গোটা মন্দিরটি সোনার বাদ দিয়ে গিতে সময় লেগেছে প্রায় তিন দিন বুধবার সমাপ্ত হয়েছে মন্দিরের কাজ আর সোনার রাতের সমস্ত আর্থিক খরচাও ওই ব্যক্তি নিজের কাঁধে তুলে নিয়েছেন। গোটা মন্দির চত্বরে মোট ৫৫০ টি সোনার পাত বসানো হয়েছে। এদিকে শীত পড়ার আগেই এদিন বন্ধ হয়েছে কেদারনাথ ধামের দরজা কারণ গোটা শীতকাল অতিরিক্ত বরফ পাতের জন্য বন্ধ রাখা হয় কেদারনাথ মন্দিরের দরজা, গ্রীষ্মকালে ফের খুলে দেওয়া হয় কেদারনাথের দরজা। দেশ-বিদেশ এমনকি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা পৌঁছান কেদার নাথে পূর্ণ অর্জনের জন্য। বছরের এই কটা মাস তাই যাত্রীদের আনাগোনা লেগেই থাকে। আর সোনার সাজে নতুন রূপে কেদারনাথ দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ভক্তরা। এদিনও সোনার মোড়কে কেদারনাথ ধাম দেখতেও উপচে পড়েছিল দর্শনার্থীদের ভিড়।