সাপে আক্রান্ত এক কুকুর ছানাকে প্রাণপণে বাঁচানোর চেষ্টা তার সঙ্গী সাথীদের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
সাপে আক্রান্ত এক কুকুর ছানাকে প্রাণপণে বাঁচানোর চেষ্টা তার সঙ্গী সাথীদের
অত্যন্ত হার হিম করা ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ার। ছোট্ট একটি কুকুরছানা কে সাপে পেচিয়ে নিয়েছে। তার গলায় বেশ বড় সাইজের একটি সাপ কামড় বসিয়েছে এবং পাশে দাঁড়িয়ে থাকা তার সঙ্গী সাথীরা এবং মা প্রাণপণে ছানাটিকে বাঁচানোর চেষ্টা করছে। সাপটিকে টেনে হিজড়ে গলা থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করছে আরও দুই কুকুর ছানা। নিজের সাথীকে বাঁচানোর জন্য দুই কুকুর ছানার প্রাণপণ লড়াইয়ের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলের চোখ ফেটে জল আসছে। কত সুন্দর ঐক্যবদ্ধতা এই নিরীহ পশু গুলোর মধ্যে। সঙ্গীকে বাঁচিয়ে তুলতে কোন কমতি রাখেনি এই ছানাগুলো। শেষ পর্যন্ত তারা সফল হয় এবং সেই সাপটিকে কুকুরটির গলা থেকে নামিয়ে সুর তারপর শুরু হয় তাদের তিনজনের টানা হেচড়া সাপটিকে নিয়ে। পাশে দাঁড়িয়ে থাকা তার মা ও তাদের সাথে সমানে লড়াই করে গেছে যাতে বাচ্চাকে বাঁচিয়ে তোলা যায়।