শ্যুটিংয়ে আহত কোয়েল মল্লিক, হাসপাতাল থেকে ফিরে জানালেন… কোয়েল মল্লিকের ঘনিষ্ঠ সূত্রে খবর, বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাতে ফ্র্যাকচারের কারণে প্লাস্টার হয়েছে বলেই জানা গিয়েছে। আপতত রেস্টে রয়েছেন তিনি। শ্যুটিং কিছুদিন বন্ধ থাকবে বলেই খবর। মিতিন মাসির শ্যুটিংয়ে গুরুতর আহত অভিনেত্রী কোয়েল মল্লিক। রবিবার নেপালগঞ্জে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন চোট পান তিনি। পত্রপাঠ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। গত বছরের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল ‘জঙ্গলে মিতিন মাসি’। এবারে শহরেই কালপ্রিটের খোঁজ করবেন কোয়েল। সেই সিরিজেক শ্যুটিংয়ের সময়েই বিপত্তি

