লোকসভা নির্বাচনের আগে বিদায়ী সংসদের এলাকা থেকে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী তৃণমূল প্রার্থীর হাত থেকে পতাকা তুলে নিলেন, অস্বস্তিতে বিজেপি শিবির
লোকসভা নির্বাচনের আগে বিজেপির আবারো বড়সড়ো ভাঙ্গন। খোদ বিজেপির প্রাক্তন সংসদ তথা রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বাসভবনের পাশেই বিজেপির প্রায় ১৫০ জন সক্রিয় কর্মী, তারা বিজেপি ছেড়ে তৃণমূল প্রার্থী মুকুটমনির হাত ধরে যোগদান করলেন তৃণমূলে। শুধু বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের এলাকা নয়, আর বান্দি দু’নম্বর পঞ্চায়েত এলাকা থেকেও প্রচুর বিজেপি কর্মী সমর্থক যোগদান করে একই সাথে। এ প্রসঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী বলেন, তিনি প্রত্যেককেই বলেছিলেন এক্ষুনি দলে যোগদান করার দরকার নেই, আরো একটু সময়ের অপেক্ষা। কিন্তু বিজেপি কর্মীরা তারা ধৈর্য রাখতে পারছেন না, কারণ দলে থেকে কোনভাবেই কাজ করা সম্ভব হচ্ছে না, তাই বিজেপির প্রতি তারা আস্থা হারিয়ে ফেলেছেন। তবে এই যোগদান এখানেই শেষ নয়, আগামী কয়েকদিনের মধ্যে আরও প্রচুর সংখ্যক বিজেপি কর্মী, তারা তৃণমূলে যোগদান করবেন। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, রানাঘাট লোকসভা কেন্দ্রের আরবান্দি দু’নম্বর পঞ্চায়েতের মানুষ জেগে পড়েছে, জগা অসুরকে বধ করার জন্য। তবে সোমবার রাতে লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিদায় সংসদের এলাকা থেকে অসংখ্য বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের যোগদান করায়, অনেকটাই কি অসস্তিতে ফেলল বিজেপি শিবির কে, তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন।

