মায়াপুর দর্শনের পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু শিশুসহ পাঁচজন যাত্রীর

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
মায়াপুর দর্শনের পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু শিশুসহ পাঁচজন যাত্রীর
গন্তব্য ছিল মায়াপুরে তীর্থযাত্রা আর সেই মায়াপুর দর্শনে বেড়াতে আসার পথে লরি এবং ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল শিশুসহ পাঁচজন যাত্রীর। ঘটনাটি ঘটেছে শুক্রবারে নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত দিনচারার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। যাত্রীরা প্রত্যেকেই রায়গঞ্জের বাসিন্দা বলে জানা যায়। আজ সকালে বিকট আওয়াজ শুনতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায় এবং এসে দেখতে পায় ব্যাপক দুর্ঘটনায় আহতরা রাস্তায় পড়ে আছে সঙ্গে সঙ্গে স্থানীয় নাকাশিপাড়া থানায় খবর দেওয়া হয় এবং পুলিশের সে পাঁচজন কে বেথুয়া ডহরি মহকুমা হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসকরা মৃত ঘোষণা করে তাদের। তবে এখনো পর্যন্ত মৃতদের পরিচয় জানতে পারা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা যায় মৃতরা প্রত্যেকেই রায়গঞ্জের বাসিন্দা তাদের অনুমান রায়গঞ্জ থেকে মায়াপুরের উদ্দেশ্যে তারা বেড়াতে আসছিল আর তখনই মাঝপথে ঘটে এমন মারাত্মক দুর্ঘটনা। পরিচালক আপাতত পলাতক এবং ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় আকাশী পাড়া থানার পুলিশ।