মানুষ বন্ধুকে শেষ বিদায় জানাতে অন্তিম সময় হাজির হনুমান

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
মর্মস্পর্শী হৃদয় ছুঁয়ে যাওয়া এক ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ফুল দিয়ে সাজানো তার বন্ধুর নির্ভর দেহে বারবার সে অনুরোধ করছে তার সাথে একটিবার কথা বলার জন্য হয়তো। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এক ব্যক্তির মৃত্যুর পর তার শেষকৃত্যে হাজির হয়েছে বন্ধু হনুমান। ফুল দিয়ে সাজানো অবস্থায় নিথর হয়ে পড়ে আছে তার বন্ধু মানুষ এবং হনুমানটি বারবার তার পায়ে মাথা রেখে প্রণাম করছে এবং তার গায়ে লুটিয়ে পরছে যেন অন্তিম সময় বন্ধুকে কিছু বলতে চাইছে অনুমানটি। তার মুখ ফুটে যেন কিছু বেরিয়ে আসতে চাইছে শেষ মুহূর্তে বন্ধুকে কিছু বলার জন্য। কিন্তু সে বলতে পারছে না তাই বারবার লুটিয়ে পড়ছে তার কোলে। দৃশ্যটি দেখে প্রত্যক্ষদর্শীদের প্রত্যেকেরই চোখে জল। জানতে পারা গেছে যে মৃত্যুর আগে নাকি প্রতিদিন ওই হনুমানকে খেতে দিতেন ওই ব্যক্তি এবং সেই থেকেই হনুমান টির সাথে তার একটি বন্ধুত্বপূর্ণ অন্তরের সম্পর্ক তৈরি হয়েছিল বেঁচে থাকাকালীন অবস্থায় রোজ দিন তারা দুজনে নাকি একসাথে অনেকটা সময়ও কাটাতেন। তাই হয়তো বন্ধুর মৃত্যুতে তার চোখ ফেটে জল আসছে কিন্তু সে মুখে কিছুই বলতে পারছে না কারণ সে যে মানুষের মতো কথা বলতে পারে না। সত্যি এ রকমই হয়তো হয় একটি মানুষ এবং একটি পশুর সম্পর্ক বিরহে তারাও কাঁদে এবং প্রিয়জনের মৃত্যুতে তাদেরও চোখে জল আসে তাদেরও কষ্ট হয় কিন্তু তারা মুখে ভাষায় প্রকাশ করতে পারে না। দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সকলের মন ছুঁয়ে গেছে।