মাঝরাতে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের টেনে হিচরে পুলিশি তৎপরতায় বন্দি করা হল প্রিজন ভ্যানে
অনশনরত আন্দোলন কারী চাকরি প্রার্থীদের বিক্ষোভে গতকাল রাতে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সল্টলেক করুণাময়ী। দীর্ঘদিন ধরে অবস্থান-বিক্ষোভ চালানোর পর অবশেষে গত দুদিন ধরে অনশন বিক্ষোভে নামলো ২০১৪ এবং ২০১৭ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। গতকাল রাতে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সল্টলেক করুণাময়ী চত্বরে। রাজ্য সরকারের নির্দেশে তাদের আন্দোলন ভঙ্গ করতে নামানো হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের বিক্ষোভ নাকি বেআইনি তাদের কোন রকমের পারমিশন দেওয়া হয়নি অবস্থান বিক্ষোভ করার জন্য। শেষ পর্যন্ত টেনেহিঁচড়ে জোর জবরদস্তি প্রত্যেককে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন মেনে বন্দী করে নিউ টাউন থানায়। অত্যন্ত নির্মম সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলার পর্দায়। কি নিশংসভাবে পুলিশ এক একজন চাকরিপ্রার্থীদের হাত পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এমনকি মেয়েদের জন্য নামানো হয়েছে মহিলা পুলিশ বাহিনী যেখানে রাস্তায় শুয়ে শুয়ে পড়া প্রার্থীদের টেনে হিঁচড়ে মহিলা পুলিশ নিয়ে চলেছে। তাদের একটাই কাতর আর্তনাদ যে এই সরকার কিভাবে এত অমানবিক হতে পারে। অবস্থান-বিক্ষোভের স্বামীর প্রার্থীদের একটাই দাবি যতদিন না যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি দেওয়া হবে তারা একচুলও নড়বেনা বিক্ষোভ থেকে যতই আটকানোর চেষ্টা করা হোক আবার তারা পথে নামবে। তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু সেই অবস্থাতেই তাদের ধরে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। আন্দোলনরত চাকরি প্রার্থীদের কাতর আর্তনাদে মাঝ রাতে উত্তাল হয়ে উঠলো গোটা করুণাময়ী চত্বর। নৃশংস সেই প্রতিটি মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে অত্যাচারিত হচ্ছে এই বেকার ছেলে মেয়েরা।

