ভ্রাতৃদিতিয়ায় পথকুকুরদের ভাই ফোঁটা এবং খাওয়া-দাওয়ার এলাহী আয়োজন

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
ভ্রাতৃদিতিয়ায় পথকুকুরদের ভাই ফোঁটা এবং খাওয়া-দাওয়ার এলাহী আয়োজন
ভাইফোঁটা যেখানে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করে। সেখানে চন্দননগরের দম্পতি সঞ্চিতা ও পিকাসো পাল। চন্দননগর বড়বাজার এবং বাস স্ট্যান্ড এলাকায় প্রায় ৫০ থেকে ৬০ টি কুকুরকে মাথায় ধান দূর্বা দিয়ে সন্দেশ খাইয়ে পালন করা হলো ভাইফোঁটা। এবং সন্দেশ খাওয়ানোর পর ছিল খাওয়া দাওয়ার এলাহী আয়োজন যেখানে মেনুতে ছিল মাংস ভাত। ওই দম্পতি জানান যে সমাজে কুকুরদের ওপর যেভাবে দিনের পর দিন অত্যাচার বেড়ে চলেছে তার জন্য মানুষকে সচেতন করতেই তাদের এই ভাইফোঁটার আয়োজন পথের কুকুরদের জন্য। ভাই বোনের ভাইফোঁটা তো সব সময় উদযাপন হতেই থাকে কিন্তু এদের মতো অবলা প্রাণীদের নিত্যদিন যেভাবে অত্যাচারের শিকার করতে হয় তার বিরুদ্ধেই তাদের এই আয়োজন যাতে মানুষের মধ্যে মানবিকতার উদয় হয়। তবে শুধুমাত্র ভাইফোঁটার দিনে নন ওই দম্পতি জানা যে প্রতিদিনই প্রায় আড়াইশো কুকুরকে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেন তারা এবং এলাকায় কোন কুকুর অসুস্থ হলে তার দায়ভারও তারা নিজেরাই কাঁধে তুলে নেন। মানুষের প্রথম এবং পরম বন্ধু কুকুর তাই কুকুরকে ভাই মনে করেই তারা ফোটা দিলেন এবং তাদের মঙ্গল কামনা করলেন। আর এভাবেই এক অন্যরকম ভাইফোঁটা উদযাপন হয়েও চন্দননগরে পথকুকুরদের নিয়ে।