ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটির পক্ষ থাকে আয়োজিত হতে চলেছে “ইনকিলাবি বুক স্টল”

ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটির পক্ষ থাকে আয়োজিত হতে চলেছে “ইনকিলাবি বুক স্টল”। গত ৫০ বছর ধরে আয়োজিত হয়ে আসছে এই বুক স্টল এ বছর ২৩ শে অক্টোবর থেকে শুরু হবে এই বুক স্টল। সকাল ১১ টা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকবে এই বুক স্টল। বামপন্থী বিভিন্ন বইয়ের পাশাপাশি থাকবে বাংলাদেশের বিভিন্ন প্রকাশনীর বই। ২৩ শে অক্টোবর থেকে ২৭ শে অক্টোবর পর্যন্ত চলবে এই স্টল । শুভচ্ছেন ভবনের বাইরে আয়োজিত হবে এই স্টল ।এ বিষয়ে ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটি 1 এর সভাপতি জানান আমাদের এই বুক স্টল গত 50 বছর থেকে আয়োজিত হয়ে আসছে নানা ধরনের বামপন্থী বইয়ের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত বিভিন্ন প্রকাশনীর বইও থাকবে এখানে যা সকলের মন জয় করবে।
অপরদিকে ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটি 1 এর সম্পাদক জানান , এই বুক স্টল খোলা থাকবে ২৩ শে সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর সকাল 11 টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, এখানে বিভিন্ন বই পড়ার জন্য সকল বই প্রিয় মানুষকে সাদর আমন্ত্রণ জানাই।