নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
বিরিয়ানিতে নষ্ট হয় পুরুষত্ব- কোচবিহারে বিরিয়ানির দোকানে হুমকি তৃণমূল চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের
বিরিয়ানি খেলেই নাকি নষ্ট হবে পুরুষের পুরুষত্ব শুনতেই কেমন আজব লাগছে না,হ্যাঁ এমনটাই দাবি কোচবিহার মিউনিসিপালিটি চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের। কোচবিহারের একটি বিরিয়ানির দোকানে গিয়ে হঠাতে তিনি বিরিয়ানি দোকানের মালিক কে হুমকি দিতে থাকেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তার অভিযোগ যে বিরিয়ানির দোকানগুলোতে খুবই বাজে মসলা এবং ন্যূনতম মান বজায় রাখা হয় না। আর এমন কি রাস্তার পাশে দোকান থাকায় রাস্তার ধুলোবালি পরে খাবারের গুণগত মান নষ্ট হচ্ছে তাই এই দোকানের বিরিয়ানি খেয়ে নষ্ট হতে পারে পুরুষের পুরুষত্ব। অত্যন্ত বাজে ভাষায় তিনি দিন দোকানের মালিকের সাথে কথা বলতে থাকেন এবং দোকান তুলে দেওয়ার হুমকি দেন। তিনি জানান পুরসভা থেকে প্রত্যেকটি খাবারের দোকানের গুণগতমান পরীক্ষা করার জন্য অভিযান চালানো হচ্ছে। যদি বা সেটাও করা হয় তাহলে কোন দোকানে তিনি এভাবে ঢুকে গালিগালাজ এবং দোকান তুলে দেওয়ার হুমকি দিতে পারেন কি প্রশ্ন উঠছে সব মহলে। দোকানের মালিকের অভিযোগ যে তৃণমূল নেতা হওয়ার কারণেই তার এত দৌরাত্ম্য এবং এত আধিপত্য। লেখো এ বছর পুজোর সময় বেশ কিছু ফাস্টফুডের দোকান কোচবিহার পৌরসভায় বাজারে গড়ে উঠেছিল। সেগুলোকেই তিনি তুলে দেওয়ার হুমকি দিচ্ছেন।

