পাতলি কামারিয়া মোরি গানে নাচছেন ক্লাসের শিক্ষিকা, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পাতলি কামারিয়া মোরি গানে নাচছেন ক্লাসের শিক্ষিকা, ভাইরাল ভিডিও।
আবারো খবরের শিরোনামে উঠে এলো চটুল গানে ক্লাসরুমে শিক্ষিকার নাচ। পাতলি কামারিয়া তে নাচ করছেন ক্লাসের শিক্ষিকা আর তাকে সঙ্গ দিচ্ছে পড়ুয়ারা। সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখা মাত্রই নেটিজনরা কাঠগড়ায় তুলেছে শিক্ষিকাকে। শুধু তাই নয় বরখাস্ত করার দাবিও উঠেছে ওই শিক্ষিকাকে। বারংবার সোশ্যাল মিডিয়া জুড়ে এমন খবর উঠে আসছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষাঙ্গনে চটুল গানে নাচে মেতেছে শিক্ষক ছাত্ররা। এমন ঘটনা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কি রূপ নিতে চলেছে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা।কিছুদিন আগে শিক্ষক দিবসের অনুষ্ঠানে দেখতে পাওয়া গেছিল, হিন্দি গানে নাচে মেতেছিল ছাত্ররা। আর এবার ক্লাসরুমে ছাত্রদের সাথে নৃত্যে মেতে উঠলেন শিক্ষিকা। মেয়েটিজনদের একাংশের মতে কোন রসাতলে চলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা।