মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত ভোটের আগে জল ভর্তি বালতি থেকে উদ্ধার তাজা বোমা
রাজ্যে ফের উদ্ধার তাজা বোমা। সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগে হোলির উৎসবের মাঝে সাত সকালে জল ভর্তি বালতি থেকে উদ্ধার হয় ১o টি তাজা বোমা এবং স্থানীয় এক ব্যক্তির বাড়ির সামনে একটি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় আরো একটি বোমা। ঘটনাটি ঘটেছে,অশোকনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পল্লী সংঘ খেলার মাঠের পাশের গলিতে। এরপর খবর দেওয়া হয় অশোকনগর থানায় , বম্ব স্কোয়াড টিম এবং পুলিশ এসে বোমা গুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে। ঘটনায় আতঙ্কিত গোটা এলাকার মানুষ। কারণ এর আগে ওই এলাকায় কখনোই বোমা উদ্ধার হয়নি।

