নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
নৌকার আদলে সেজে উঠেছে চাকদহ গৌড়পাড়া ফ্রেন্ডস ক্লাবের কালী মন্ডপ
চাকদহবাসীর কাছে গৌরপাড়া ফ্রেন্ডস ক্লাবের কালীপুজো বরাবরই আকর্ষণের বিষয়বস্তু কারণ প্রতিবছরই নিত্যনতুন কোন চমকে তারা হাজির হয়। আর তাই প্রতিবছরের ন্যায় এবছরও জমজমাট চাকদহ গৌরপাড়া ফ্রেন্ডস ক্লাবের শ্যামা পুজো। এবছর তাদের পুজো কুড়ি তম বর্ষে পদার্পণ করল। আর কুড়ি তম বর্ষে তাদের এ বছরের থিম নজর কাড়ছে দর্শনার্থীদের। নৌকার আদলে চাকদা গৌড়পাড়া ফ্রেন্ডস সমিতির পুজোর মন্ডপ সেজে উঠেছে। পূজা উদ্যোক্তা মিঠুন দে জানিয়েছেন যে এই ভাবনা তাদের এসেছে যে নৌকার মধ্যে সকলকে একসাথে নিয়ে তারা চলতে চায় অর্থাৎ এক নৌকায় পা দিয়ে চলা এই থিম কে কেন্দ্র করে এ বছর তাদের পূজোর মন্ডপ। মণ্ডপের মধ্যে মা কালীর যে প্রতিমা তার উচ্চতা প্রায় ১৫ ফুট। হুজুর উদ্যোক্তারা জানিয়েছেন দু’বছর মহামারী পরিস্থিতি কাটিয়ে এ বছর ভক্তদের ভিড় নেমেছে মন্ডব দর্শনে। তাই সময় করে একবার ঘুরে আসতে পারেন নৌকার আদলে তৈরি চাকদহ গৌড়পাড়ার ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপে।

