ধানক্ষেতে হঠাৎ উদয় নীলগাই রুপী রহস্যময় প্রাণী

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
ধানক্ষেতে হঠাৎ উদয় নীলগাই রুপী রহস্যময় প্রাণী
দেখে মনে হচ্ছে অবিকল নিয়োগগাই কিন্তু আসলে সেটি নীলগাই নয় রহস্যজনক নাম না জানা এক প্রাণী।বীরভূমের ধান ক্ষেতে সকাল সকাল ধান এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটোছুটি করতে দেখা গেল অদ্ভুত এই প্রাণীটিকে। কেউ বলছেন প্রাণীটি হরিণ আবার কেউ বলছেন নীল গাই। হঠাৎ এমন প্রাণীকে দেখতে স্থানীয় মানুষদের ভিড় জমে যায় বীরভূমের পারুইয়ের অবিনাশ পুর গ্রামে। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে এবং বনকর্মীরা এসে মাঠের মধ্যে প্রাণীটিকে ধরবার জন্য তৎপর হয়ে ওঠে। দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে তাকে ধরতে পারা গেছে এরপর বন কর্মীরা গভীর জঙ্গলে তাকে ছেড়ে দেয় বলে জানা যায়। বন কর্মীরা জানাচ্ছে এটি এক প্রজাতির নীলগাই তবে এলাকার মানুষদের কাছে এমন প্রাণী নতুন হওয়ায় স্থানীয় মানুষরা বীর জমিয়েছে প্রাণীটিকে দেখার জন্য। প্রাণীটিকে দেখতে মানুষ এর ভিড় এত পরিমাণে হয়েছিল যে ওই প্রাণীটি ইমামপুর সহ বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াতে শুরু করে। আপাতত বনকর্মীরা তাকে বনেই ছেড়ে দিয়েছে।