নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
কালীপুজো এবং আলোর উৎসবকে মাটি করতে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত অবস্থান করছে আন্দামান সাগরে পূর্বে এই ঘূর্ণাবর্তের অবস্থান ছিল দক্ষিণ চীন সাগরে এবং গতকাল এর অবস্থান ছিল দক্ষিণ আন্দামান সাগরে এবং বর্তমানে উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে শুক্রবার শক্তি বাড়িয়ে শনিবার দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টিতে রূপান্তরিত হবে আর ২২ তারিখের পর থেকেই শুরু হবে ঘূর্ণিঝড়। সিত্রাং নামকরণটি করা হয়েছে মায়ানমার থেকে। ইতিমধ্যেই গঙ্গাসাগর নামখানা সুন্দরবন সহ উপকূলবর্তী এলাকা গুলোতে পুলিশ প্রশাসন মাইক দিয়ে সতর্কবার্তা জারি করেছে মানুষদের সাবধান থাকার জন্য এবং উপকূলবর্তী জায়গা খালি করার জন্য কারণ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে ঘূর্ণিঝড়টি অত্যন্ত শক্তিশালী। দুর্গাপূজার সাথে সাথে কালীপুজো হতে পারে মাটি।

