দার্জিলিঙে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক! বিক্ষোভ গাড়ি চালকদের, ভোগান্তিতে পর্যটকরা উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে এবং পাহাড় থেকে লাগাতার বোল্ডার খোজ পড়ার কারণে বন্ধ রাখা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। সে কারণে সিকিম, কালিম্পংগামী গাড়িগুলোকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় সড়ক ধরে যান চলাচল বন্ধ রাখার কারণে সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের। অন্যদিকে, যান চলাচল বন্ধ রাখার জন্য গাড়ি চালকরা বিক্ষোভ প্রদর্শন করছেন।উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি চলছে। আগামী কয়েকদিন লাগাতার বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মাঝেই ১০ নম্বর জাতীয় সড়ক বিপজ্জনক হয়ে রয়েছে। পাহাড়ের উপরের অংশ আলগা হয়ে বোল্ডার খসে পড়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। সেক্ষেত্রে পর্যটকদের অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। এদিকে, জেলা প্রশাসনের নির্দেশে ১০ নম্বর জাতীয় সড়কে আজ যান চলাচল বন্ধ। ক্ষুব্ধ গাড়ি চালকেরা বিক্ষোভ প্রদর্শন করছেন তিস্তাবাজারে।

