থানা চত্বরে পুলিশ কর্মীদের জন্য আয়োজন করা হলো ভাইফোঁটা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
থানা চত্বরে পুলিশ কর্মীদের জন্য আয়োজন করা হলো ভাইফোঁটা
গোটা বছর তারা কর্তব্যে ব্যস্ত থাকে এমনকি উৎসবের দিনেও তারা ফিরে যেতে পারে না তাদের পরিবারের কাছে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য নিজের পরিবার কাছের মানুষকে ছেড়ে উৎসবমুখর দিনগুলোতে তারা রাস্তায় কর্তব্য রাতে অবস্থায় থাকে। তাই এবার ভাইফোঁটা দিন নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার চত্বরি পুলিশ কর্মীদের জন্য আয়োজন করা হলো ভাইফোঁটার যেখানে পুলিশ কর্মী ভাইদের ফোটা দিল থানার মহিলা পুলিশকর্মীরা। পুলিশ কর্মী ভাইদের এক লাইনে বসিয়ে রীতিনীতি মেনে মহিলা কর্মীরা ফোটা দিবেন। ভাই ফোটার পরে ছিল এর আগে খাওয়া দাওয়ার আয়োজন। এক পুলিশ কর্মী জানাবেন যে ৩২ বছর আগে তিনি শেষ ভাই ফোঁটা নিয়েছেন তারপর ৩২ বছর পর এই আবার ভাইফোঁটা নিবেন ৩২ বছর আগে স্মৃতিতে তিনি ফিরে গেছেন। সত্যি তো তারা তাদের কর্তব্যে অনর থাকে রোজ ঝড় জল বৃষ্টিতে উৎসবমুখর দিনে তারা প্রিয় মানুষ কে ছেড়ে আমাদের নিরাপত্তার কথা ভাবেন।