নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
টিউবয়েল থেকে জলের বদলে বের হচ্ছে আগুন
টিউবয়েল চাপলেই যেখানে জল পাওয়া যায় সেখানে টিউবয়েল থেকে জলের বদলে বেরোচ্ছে আগুনের ফুলকি। একি ভুতুড়ে কান্ড,তাজ্জব এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের জঙ্গিপুরে। জঙ্গিপুরের একটি গ্রামে হটাতে একটি দীর্ঘ দিন পড়ে থাকা জলের কল থেকে গ্যাস বার হতে থাকে প্রথমে গ্রামবাসীরা বিষয়টিকে অতটা গুরুত্ব দেননি কিন্তু হঠাৎই দাউ দাউ করে টিউবওয়েল থেকে জ্বলে উঠতে থাকে আগুন আর তখনই চক্ষু চড়ক গাছ সকলে একি আজব টিউবয়েলে জলের বদলে আগুন এ কেমন করে সম্ভব। বিষয়টি দেখা মাত্রই দমকল বিভাগে খবর দেওয়া হয়েছে। দমকল বিভাগের কর্মীরা এসে ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করে জানান যে টিউবওয়েলের মধ্যে গ্যাস জমা হয়েছে এবং জমা গ্যাসে জেরি এরকম আগুন বেরোচ্ছে। আপাতত টিউবওয়েলের মুখটি বস্তা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু তাতেও আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা কোন মুহূর্তে কি বিপদ ঘটে যায়। এই ব্যাপারে প্রশাসনের তরফে কোনরকম কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত জানতে পারা যায়নি গ্রামবাসীরা চাইছেন যে বিজ্ঞান মঞ্চের সদস্যরা এসে ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করুক যে মাটির ভেতরে কোন সম্পদ লুকিয়ে আছে কিনা কে বলতে পারে? কেঁচো খুঁড়তে গিয়ে হয়তো বা কেউটে বেরিয়ে এলো।আজব এই ঘটনাটি দেখতে এলাকায় ভিড় জমায় বহু স্থানীয় বাসিন্দারা সকলেরই চক্ষু চরক গাছ জলের বদলে কি করে আগুন বার হচ্ছে।

