জেলে এবং থানায় কেন পূজিতা হন ডাকাত কালী?

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
জেলে এবং থানায় কেন পূজিতা হন ডাকাত কালী?
সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় গতকাল করা হয়েছে কালিশক্তির আরাধনা। শক্তিপীঠ গুলো তো বটেই এমনকি জেলে এবং থানায়ও কালী পুজো আয়োজন করা হয় বহুকাল থেকেই। কিন্তু জানেন কি কেন করা হয় জেলে ডাকাত কালীর আরাধনা। জানতে চলে যেতে হয় প্রাচীনকালে। শোনা যায় পুরান মতে ডাকাতদের শক্তির দেবী ছিলেন কালি। তারা ডাকাতি করতে যাওয়ার আগে কালি শক্তির আরাধনা করতেন। পরবর্তীকালে পুলিশ রা ডাকাতদের ধরার জন্য কালী শক্তির আরাধনা শুরু করেন। গতকাল বাঁকুড়া বিষ্ণুপুর থানায় সারম্বরে পালিত হয়েছে ডাকাত কালী পুজো। বহু বছর আগে এই থানায় পুজোর সূচনা করেন পুলিশ কমিশনার বৈভব তিওয়ারি। এবং সেখানে গতকাল গরিবদের বস্ত্র বিতরণ করা হয়। সেখানে বক্তৃতা রাখেন পুলিশ কর্তারা। এই কারণেই বিভিন্ন জায়গায় জেলে পূজিত হন ডাকাত কালী।