জালে আটকে একটি বিরল প্রজাতির সাপ

সকাল থেকে জালে আটকে ছিলো একটি বিরল প্রজাতির সাপ। সেটিকে উদ্ধারের জন্য গ্রামবাসীরা যোগাযোগ করেন বিভিন্ন মহলে।বেলাকোবা রেঞ্জ অফিসে ফোন করেও কোনো সুরাহা হয়নি। দীর্ঘ পাঁচ ঘন্টা পেরিয়ে গেলেও রংধামালী সংলগ্ন মোরল পাড়ায় পৌঁছায়নি কেউ। রাজ্য সড়কের পাশে, অচেনা সাপটিকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমতে থাকে। অবশেষে গ্রামের একজন খবর দেন গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা কে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবেশ প্রেমী তথা গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস ও সহ সভাপতি অমৃত ঘোষ।জাল কেটে উদ্ধার করেন Trinket প্রজাতির একটি নির্বিষ সাপ।বাংলায় যাকে বলে পংখিরাজ সাপ।
গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস জানান,খবর পাওয়া মাত্র আমরা ছুটে আসি এবং সাপটিকে উদ্ধার করি।এটি একটি পংখিরাজ সাপ।একটি নির্বিষ প্রজাতির সাপ। সচরাচর দেখা যায় না। দীর্ঘ সময় রোদে থাকার কারনে ও জালে পেঁচিয়ে যাওয়ার কারনে অসুস্থ হয়ে পরে l প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং সুস্থ করে পাশেই জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে।।