জলে ডুবে মৃত্যু চাঁদুড়িয়াতে
নিজস্ব সংবাদদাতা শিমুরালিঃ৭ই অক্টোবর —
সাত সকালে মৃত দেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য।ঘটনা নি ঘটে চাঁদুড়িয়া এক নম্বর জিপির চাঁদুড়িয়া পূর্ব দক্ষিণ সাহা পাড়ায় ।এলাকার মানুষ চাকদহ থানায় খবর দেয়।চাকদহ থানার পুলিশ এসে জল থেকে মৃত দেহ কে উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।মনিকা চক্রবর্তী বয়স আনুমানিক আশি বছর। গত দুহাজার আট সালে স্বামী মারা যান। মৃত মনিকা দেবীর তিন মেয়ে দুই ছেলে বতর্মান। দুই ছেলের সাথেই আলাদা একটি ঘরে থাকতেন।বাড়ি থেকে জানানো হয় গতকাল রাত দশ টা নাগাদ বাড়িতেই ছিলো।আজ সকালে পুলিশ দেহ টি উদ্ধার করে জানতে পাড়ে এই এলাকার মনিকা দেবীর বাড়ি। দীর্ঘদিন অসুস্থ ছিল।বেশী হাঁটা চলা করতে পারতেন না। কান্নায় ভেঙে পরে এলাকার মানুষ।পরে চাকদহ থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য কল্যানী পুলিশ মর্গে পাঠিয়ে দেয়।

