জঙ্গলমহলের দৃষ্টিহীন শুভেন্দু মাহাতো খেলবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
জঙ্গলমহলের দৃষ্টিহীন শুভেন্দু মাহাতো খেলবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ
মনের অদম্য ইচ্ছে শক্তি থাকলে সম্ভব পৃথিবীর সমস্ত কাজ আর জয় করা যায় সমস্ত বাধা-বিপত্তিকে এই কথাই যেন আরো একবার প্রমাণ করলেন জঙ্গলমহলের দৃষ্টিহীন বাসিন্দা শুভেন্দু মাইতি। এবার শুভেন্দু খেলবে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিবছর দৃষ্টিহীন দের জন্য আয়োজন করা হয় বিশ্বের সেই বিশ্বকাপের যেখানে বিভিন্ন দেশের দৃষ্টিহীন প্লেয়াররা অংশগ্রহণ করে আর সেই তালিকায় এবার জায়গা করে নিল জঙ্গলমহলের শুভেন্দু। ছোট থেকেই তার ক্রিকেটের প্রতি ছিল অসামান্য ভালোলাগা সেখান থেকেই দৃষ্টি না থাকা সত্ত্বেও নিজের চেষ্টা দেখে নিয়ে খেলা শুরু করেন মাত্র ৬ মিটার দূরত্ব পর্যন্ত ঠিকঠাক একটু দেখতে পান শুভেন্দু আর তাতেই করে ফেলেছেন বাজিমাত। তবে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের বিশেষ কয়েকটি নিয়ম আছে যেখানে প্লেয়ার যখন বল করবে তখন কে বলে শুরু করবে যাতে ব্যাটসম্যান বুঝতে পারেন যে বল আস্তে চলেছে আর সেরকমই নো বল এবং হোয়াইট বলের জন্য থাকে বিশেষ কিছু নিয়ম। যা শুনে নিন শুভেন্দু নিজের মুখ থেকেই। তাকে নিয়ে এখন পাড়া-প্রতিবেশী সকলের গর্ভের শেষ নেই। কারণ তাদের গ্রামের ছেলে শুভেন্দু দেশের হয়ে ক্রিকেট খেলবে এ জঙ্গলমহলের বাসিন্দাদের কাছে অত্যন্ত গর্বের খবর।