ছট পুজোর উৎসবে মেতেছে নদীয়ার চাকদা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:

ছট পুজোর উৎসবে মেতেছে নদীয়ার চাকদা,আজ ছট পুজো, সূর্যকে জল অর্পণ করে ভোরের আলো ফোটার আগেই এই পুজো সমাপ্ত করা হয়। এটি প্রধানত অবাঙালিদের উৎসব। বিবাহিত মহিলারা এই পুজো করে থাকে। আজ রাজ্যে তথা দেশের বিভিন্ন জায়গায় গঙ্গার ধারে এই পুজো হচ্ছে। আর নদীয়ার চাকদা বা পিছনে থাকে কেন। চাকদা শিব মন্দিরের মনসা পোতা থেকে ছট পুজোর সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলার পর্দায়। এই ছট পুজোর জন্য দরকার হয় না কোন পুরোহিতের মহিলারাই এই পুজো করে থাকে আর ছট পুজোর অন্যতম বিখ্যাত প্রসাদ হচ্ছে ঠেকুয়া। আজ বহু মহিলার সমাগমে চাকদার ছট পুজো জমজমাট হয়ে উঠেছে।