‘চাকদা এক্সপ্রেস’এর শুটিংয়ে শীঘ্রই চাকদায় হাজির হবে অভিনেত্রী অনুষ্কা শর্মা

‘চাকদা এক্সপ্রেস’এর শুটিংয়ে শীঘ্রই চাকদায় হাজির হবে অভিনেত্রী অনুষ্কা শর্মা

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এই মুহূর্তে ব্যস্ত তার আগামী ছবি চাকদা এক্সপ্রেস এর শুটিংয়ে। আজ অর্থাৎ ১৭ ই অক্টোবর কলকাতায় চলছে ভারত পাকিস্তান ম্যাচের প্রস্তুতি মহিলা ক্রিকেট ম্যাচ বলে কথা না বাস্তবে ভারত পাকিস্তান ম্যাচ নয়, কথা হচ্ছে অনুষ্কা শর্মার আগামী ছবি চাকদা এক্সপ্রেস এর শুটিংয়ের। রবিবার রাতে শুটিংয়ের জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছান অনুষ্কা শর্মা এবং সঙ্গে ছিলেন তার কন্যা ভামিকা। সূত্র মারফর জানতে পারা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই হয়তো শুটিংয়ের জন্য চাকদায় আসবেন অনুষ্কা শর্মা। কারণ চাকদা এক্সপ্রেস যার বায়োপিক সেই ঝুলন গোস্বামী বাড়ি চাকদায়। চরিত্রকে বাস্তবায়িত করে তোলার জন্যই শুটিংয়ের খাতিরে তিনি হাজির হবেন শহরে। কন্যা জন্মানোর পর তিনি শুটিং থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়ে আবার হাজির হলেন ময়দানে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস এর শুটিংয়ের জন্য একটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে আয়োজন করা হয়েছে। দু’দেশের জার্সি গায়ে খেলবে শিল্পীরা। ছবির শেষ অংশ অর্থাৎ ক্লাইম্যাক্স দৃশ্যের শুট করার জন্য শহরে হাজির হয়েছে অনুষ্কা শর্মা। এমনিতেই ঝুলন গোস্বামীর জন্য চাকদহ বাসে সর্বদা গর্ব অনুভব করে কারণ চাকদার নিজের মেয়ে আজ বিশ্বমঞ্চে সেরা। আর সেখানে শুটিংয়ের জন্য অনুষ্কা শর্মার চাকদায় আবির্ভাব বাড়তি খুশির হাওয়া বয়ে নিয়ে এলো চাকদহবাসীর কাছে।

ব্যুরো রিপোর্ট নতুন বাংলা নিউজ