কাগজে ১০ ফুট উচ্চতার জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে নজির গড়ল নবম শ্রেণীর ছাত্র

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:

কাগজে ১০ ফুট উচ্চতার জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে নজির গড়ল নবম শ্রেণীর ছাত্র।সামনেই জগদ্ধাত্রী পুজো, কালীপুজোর দুর্গাপুজো পেরিয়ে, তাই বিভিন্ন জায়গায় এখন চলছে জগদ্ধাত্রী মূর্তি তৈরীর কাজ। তবে মাটি দিয়েই শুধুমাত্র প্রতিমা তৈরি করা যায় না। কাগজ দিয়েও তৈরি করা যায় সুন্দর প্রতিমা। এবার সামান্য কাগজেই ১০ ফুট উচ্চতার জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে নজির গড়ল নবম শ্রেণীর ছাত্র ঋতম মন্ডল। রিতমের বয়স এখন মাত্র ১৫ ছোটবেলা থেকেই তার আঁকা এবং শিল্পকলার প্রতি অত্যন্ত ঝোঁক। স্কুল যাওয়ার পথে বিভিন্ন কোমর দের তো দেখত প্রতিমা তৈরি করতে আর সেখান থেকেই সে শিখেছে প্রতিমা গড়ার কাজ। মাত্র ৮ বছর বয়সেই প্রতিমা গড়ায় তার হাতে করে। আট বছর আগে সে প্রথম জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে, তারপর থেকে প্রতি বছরই তার বয়সের সাথে সাথে প্রতিমার উচ্চতা বেড়েছে আর এ বছর তার প্রতিমার উচ্চতা ১০ ফুট। কিন্তু হঠাৎ কেন তার কাগজের প্রতিমা তৈরীর কথা মাথায় এলো প্রীতম জানারও যে বাড়িতে তো আর মাটি দিয়ে প্রতিমা তৈরি করা যায় না। তাই কাগজ দিয়ে গোটা প্রতিমা তৈরি করে পুজোর সমস্ত কাজও নিজের হাতে গুছিয়েছে সে। প্রতিবছরই জগদ্ধাত্রী পুজোর একমাস আগে থেকে শুরু হয়ে যায় তার প্রস্তুতি এ বছর মাকে সে কাগজের শাড়িতে এবং কাগজের গয়নায় সাজিয়ে তুলেছে। যা দেখতে ইতিমধ্যেই পাড়া-প্রতিবেশীরা ভিড় জমিয়েছে।