উদ্ধার বিরল প্রজাতির সবুজ রংয়ের ক্যামিলিয়ান

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
উদ্ধার বিরল প্রজাতির সবুজ রংয়ের ক্যামিলিয়ান।
গোটা শরীরের রং কোচি কলাপাতা সবুজ আর সবুজের মাঝেই কালো রঙের ডোরাকাটা দাগ। দেখেই তো সকলের চোখ একেবারে ছানাবড়া এটা আবার কোন প্রজাতির প্রাণী। সেটি আসলে বিরল প্রজাতির একটি ক্যামেলিয়ন। এমনই এক বিরল প্রজাতির ক্যামিলিয়ান উদ্ধার হল পূর্ব মেদিনীপুর জেলায়। স্থানীয় সূত্রে খবর এদিন পূর্ব মেদিনীপুর জেলার পচেটে ক্লাবের বাইরে বিরল প্রজাতির এই ক্যামেলিয়ন টিকে চলাফেরা করতে দেখে ক্লাবের সদস্যরা। এরপরেই সেই ক্যামেলিয়নটিকে ধরে তারা প্রচেট জুয়েল স্টার ক্লাবে নিয়ে আসেন। এরপর এই খবর দেওয়া হয় এগড়া বনদপ্তরে। এগরা বনদপ্তর এর কর্মীরা এসে এরপর প্রাণীটিকে নিয়ে যান। বর্তমান সময় গাছপালা এবং জঙ্গল কেটে ফেলার ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে বহু প্রাণী। আগামী দিনে ক্যামেলিয়ান প্রজাতির এই নতুন প্রাণীটি পৃথিবীতে থাকবে কি থাকবে না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, ক্লাবের সম্পাদক সৈকত মাইতি। সত্যিই তো অত্যাধুনিক প্রযুক্তির এই সময়ে প্রকৃতির কোল থেকে হারিয়ে যাচ্ছে বহু প্রাণী। অতিরিক্ত গাছ কাটার ফলে এবং জলাশয় বন্ধ করার ফলে পৃথিবী থেকে চিরতরে বিভক্ত হচ্ছে বহু প্রাণী।