৩৬ ঘন্টা পর চাকদা বলরামপুরে পড়ে থাকা রক্তাক্ত যুবকের দেহ সনাক্ত করলো পুলিশ

অবশেষে ৩৬ ঘন্টা পর চাকদা বলরামপুরে পড়ে থাকা রক্তাক্ত যুবকের দেহ সনাক্ত করলো, যুবকের পরিবার৷ গত বৃহস্পতিবার সকালে চাকদা বলরামপুর পরিত্যক্ত জায়গা থেকে গলার নলি কাটা রক্তাক্ত এক যুবকের দেহ উদ্ধার করে চাকদা থানার পুলিশ৷ তারপর পরিচয় জানতে তদন্তে নামে চাকদা থানার পুলিশ, অবশেষে ৩৬ ঘণ্টা পর পুলিশ ওই যুবকের পরিচয় জানতে পারে৷ পুলিশ জানিয়েছে ,ওই যুবকের নাম গোপাল বিশ্বাস, বয়স ৩২ বছর ,পিতা সত্য বিশ্বাস ,বাড়ি চাকদা থানার অন্তর্গত, দুবড়া অঞ্চলের নেউলি মাঠপাড়া৷ ওই যুবক ফার্নিচারের কাজ করতো বলেই জানা গেছে৷ গোপালের পিতা সত্য বিশ্বাস জানান গত বুধবার সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয় গোপাল এবং সে তার মাকে জানিয়ে যায়, ফুলিয়া ঠাকুর দেখতে যাবে সে এবং রাতে ফিরবে না। পরের দিন গোপাল বাড়িতে না ফেরায় পরিবারের লোক গোপালকে ফোন করে কিন্তু ফোন সুইচড অফ থাকার কারণে যোগাযোগ করতে পারেনি৷ অবশেষে আজ দুপুর বেলা চাকদা থানার পুলিশ প্রশাসন গোপালের বাড়িতে যায়, এবং পাড়া-প্রতিবেশী গোপালের বাবা-মা ছবি দেখে গোপালকে সনাক্ত করে৷ কেন এলোপাতাড়ি কুপিয়ে গোপালকে খুন করল আততায়ীরা তদন্ত চাকদা থানার পুলিশ প্রশাসন