নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
সোনা চুরির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি,এবার মহারাষ্ট্র পুলিশ সোনা চুরি করার অভিযোগে নামখানা থেকে গ্রেপ্তার করল সৈকত বাল নামে এক ব্যক্তিকে। পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্ত বছর ৩২ এর সৈকত বাল মহারাষ্ট্রের মাতুঙ্গা জেলায় একটি সোনার দোকানে কাজ করতেন সেই সোনার দোকান থেকেই সোনা চুরি করে তিনি নাকি নামখানায় পালিয়ে আসেন এরপর ওই সোনার দোকানের মালিক মাতুঙ্গা জেলার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপর মহারাষ্ট্র পুলিশ নামখানার পুলিশের সাথে যোগাযোগ করে ওই ব্যক্তির বাড়ি থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে। স্থানীয় এক বাসিন্দা জানান যে মহারাষ্ট্র থেকে ফিরে এসেই নাকি ওই ব্যক্তি অর্থ প্রাচুর্য ফুলে ফেঁপে ওঠে। তারা অবশ্য জানতে পারেননি যে সোনা চুরি করেই এই এলাহি কারবার চলছে ওই ব্যক্তির। আপাতত ওই ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছে

