সুন্দরবন উপকূলের দিকে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় সিত্রাং

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
সুন্দরবন উপকূলের দিকে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় সিত্রাং
ক্রমশ শক্তিশালী হয়ে আজ সকালে সুন্দরবন উপকূলের উপর আছড়ে পড়ল ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল যে দক্ষিণ আন্দামানে যে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়েছে তা কালীপুজোর দিন সকালেই আছড়ে পড়বে বাংলায়। আর ঠিক তাই হলো দীপাবলীর উৎসবকে মাটি করতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাব বিস্তার করল উপকূলবর্তী এলাকাগুলোতে। প্রশাসন থেকে আগেই সতর্কবার্তা জারি করা হয়েছিল এবং উপকুলে এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে আজ সুন্দরবনে আরো একবার মাইকিং করে উপকূলবর্তী এলাকার মানুষজনকে সতর্কবার্তা জারি করল প্রশাসন। উৎসবকে মাটি করতে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে।