শ্রীভূমির বাড়িতে ভাই ফোঁটা স্পেশাল গান গাইলেন মন্ত্রী সুজিত বসু

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
শ্রীভূমির বাড়িতে ভাই ফোঁটা স্পেশাল গান গাইলেন মন্ত্রী সুজিত বসু
গতকাল ভাইফোঁটার আনন্দে যখন স্বামী হয়েছে আপামর বাঙালী তখন রাজনীতিবিদরাও কেন বা পিছনে থাকবেন। রীতিনীতি মেনে গতকাল শ্রীভূমির বাড়িতে বোনের কাছে ফোটা নিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। শুধু তাই নয় সোমবার মাধ্যমের সামনে ভাইফোঁটা স্পেশাল গান ও গাইলেন। চিংড়ি ইলিশ পাবদা থেকে শুরু করে মাংস এবং শেষ পাতে মিষ্টি সহযোগে এলাহী ভুরিভোজের আয়োজন করা হয়েছিল। বৃহৎ এক থালায় পঞ্চ ব্যঞ্জন সহযোগে সুজিত বসুকে আদর আপ্যায়ন করে তার দিদি বোনেরা খাবার পরিবেশন করলেন। সারা বছর চলে চরম ব্যস্ততা তাই সেভাবে সুযোগ পান না দিদি বোনদের সময় দেওয়ার। তাই ভাইফোঁটা দিনে দিদি বোনদের সাথে এভাবেই হাসি মজার সময় কাটে মন্ত্রী সুজিত বসু। তবে তাই দিদি জানালেন যে তাদের কাছে তিনি একেবারেই মন্ত্রী নন। তার দিদি আরো জানান যে যেভাবে সমাজসেবা তিনি করেন তাতে তিনি ভীষণ খুশি।