রাতের আধারে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, চিৎকারে ফেলে রেখে পালালো দুষ্কৃতীরা

রাতের আধারে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, চিৎকারে ফেলে রেখে পালালো দুষ্কৃতীরা।

ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের ধানিখালি কাকারিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রাম পঞ্চায়েতের ধানিখালি কাকারিয়া বাসিন্দা বিপ্লব দাসের ৫ বছরের শিশু কন্যা বিপাশা দাস তার বড় দিদির সঙ্গে রাতে নিজেদের ঘরে ঘুমাচ্ছিল। সে সময় রাত দেড়টা নাগাদ ঘরের মেন গেট বন্ধ থাকায় দুষ্কৃতীরা ঘরের ছাদ দিয়ে সিড়ি টপকিয়ে শোয়ার ঘরে থেকে ওই ঘুমন্ত শিশুকে মুখ চাপা দিয়ে চম্পট দেয়।
প্রায় এক কিলোমিটার পথ যেতেই ওই শিশু কন্যা চিৎকার করলে দুষ্কৃতীরা খাল ধরে রেখে পালিয়ে যায়।
এরপর কোনক্রমে ওই শিশুটি রাতে বাড়ির কাছে এসে পৌঁছাতেই চিৎকার করে উঠলে তার বাবা-মা বাইরে এসে দেখে ও শিশু কন্যা আতঙ্কগ্রস্তভাবে ভয়ে থরথর করে কাঁপছে। এরপর ছুটে আসে পাড়া-প্রতিবেশীরা। এই ঘটনার রীতিমত আতঙ্ক ছড়িয়েছে ওই পরিবার সহ গোটা এলাকায়। রাতের আঁধারে কে বা কারা ওই শিশু কন্যাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল নিয়ে তাহলে চিন্তিত পরিবার। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। ঘটনাস্থলে ওই রাতেই পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।