নিজস্ব প্রতিবেদন , মৌমিতা দেবনাথ,
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ কলকাতায় পদার্পণ করলেন। এতদিন অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব সামলে ছিলেন লা গনেশন। নতুন রাজ্যপাল পদে নির্বাচিত হয়ে এই প্রথম তিনি রাজ্যে আসলেন। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে বঙ্গের রাজ্যপাল হয়ে তিনি অত্যন্ত গর্বিত বোধ করছেন। বোস পদবি শুনে অনেকেই অত্যন্ত খুশি হয়েছিলেন যে নতুন রাজ্যপাল বাঙালি কিন্তু তা নয়, তিনি বাংলার বাসিন্দা নন দক্ষিণ ভারতে নেতাজি সুভাষচন্দ্র বোস অত্যন্ত জনপ্রিয় তাই নেতাজির নামের সাথে মিল রেখে অভিভাবকরা তার নাম রাখেন সিভি আনন্দ বোস। তার জন্ম হয় কেরলে এবং তিনি প্রাক্তন আই এস আধিকারিক। মোদির বিভিন্ন প্রকল্পে তিনি সাহায্য করেছেন এবং ম্যান অফ আইডিয়া নামেও তিনি খ্যাত। অত্যন্ত সাড়ম্বরে আজ নতুন রাজ্যপাল কে এ রাজ্যে স্বাগত জানানো হলো।রাজ্যের নতুন রাজ্যপাল এবার কেমন ভাবে রাজ্যের দায়িত্ব সামলাবেন তার অপেক্ষায় সকলে।

