রাজনীতিতে যোগ দিচ্ছেন করিশ্মা-করিনা? লোকসভা নির্বাচনে কোন দলের হয়ে লড়বেন ‘কপূর সিস্টার্স’ লোকসভা হোক কিংবা বিধানসভা— নির্বাচনের আগে ঝাঁকে ঝাঁকে তারকা যোগ দেন রাজনীতিতে। এ বার জোর জল্পনা করিশ্মা-করিনাকে নিয়ে।
লোকসভা হোক কিংবা বিধানসভা— নির্বাচনের আগে ঝাঁকে ঝাঁকে তারকা যোগ দেন রাজনীতিতে। এ বার জোর জল্পনা করিশ্মা-করিনাকে নিয়ে।
লোলো আর বেবো। কপূর পরিবারের এই দুই বোনের ভালবাসার কথা শোনা যায় বলিউডের আনাচ-কানাচে। পরস্পরকে চোখে হারান তাঁরা। স্বামী সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ চলাকালীন বোন করিনাকে দিদির পাশে থাকতে দেখা গিয়েছে। সময়ে-অসময়ে কখনও দিদির পাশ থেকে সরতে দেখা যায়নি বোন করিনাকে। তাই কি এ বার রাজনীতির ময়াদেনও দিদিকে সঙ্গে নিয়েই নামবেন করিনা? এই মুহূর্তে জোর গুঞ্জন মায়ানগরীতে। কানাঘুষো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিতে চলেছেন করিনা এবং করিশ্মা। কিন্তু কপূর ‘সিস্টার্স’ শিবসেনার হয়ে লোকসভায় লড়বেন কি না, সেটা অজানা। আসন্ন ভোটে শিবসেনার প্রার্থীদের হয়ে প্রচারেও দেখা যেতে পারে দু’জনকে। এই বিষয়ে কোনও পক্ষই মুখ খোলেনি।

